রংপুরের ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফের পীর সাহেব রুহুল মাহমুদ ওজায়ের এর ইন্তেকালে শাওনের গভীর শোক প্রকাশ।
পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
Update Time :
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
৬৫
Time View
রংপুরের গংগাচড়া উপজেলার ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফের গদ্দিনশীন পীর সাহেব শাহ সূফি সাইয়েদ রুহুল মাহমুদ (ওজায়ের) ইন্তেকাল করেছেন। বুধবার (৭ অক্টোবর) আনুমানিক রাত ৭টা ২০ মিনিটে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর ইন্তেকালের সংবাদ ছড়িয়ে পড়ার পর গংগাচড়া সহ রংপুর এবং বৃহত্তর উত্তরবঙ্গে শোকের আবহ নেমে এসেছে। দীর্ঘদিন ধরে ধর্মীয় ও আধ্যাত্মিক অঙ্গনে তাঁর ভূমিকা এবং মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কারণে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন অসংখ্য ভক্ত, অনুসারী, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দা।
শাহ সূফি সাইয়েদ রুহুল মাহমুদ (ওজায়ের) ছিলেন পাকুড়িয়া শরীফের আধ্যাত্মিক ধারার অন্যতম প্রধান ব্যক্তিত্ব। তাঁর ইন্তেকালে উত্তরবঙ্গের ধর্মীয় ও সামাজিক অঙ্গনে অপূরণীয় শুন্যতার সৃষ্টি হয়েছে বলে শোকসন্তপ্ত মহলের পক্ষ থেকে জানানো হয়েছে।
মরহুমের প্রথম জানাজার নামাজ আজ রাত ১০টা ৩০ মিনিটে ঢাকার কলেজগেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর দ্বিতীয় জানাজার নামাজ উত্তরা এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় রংপুরের রাধাবল্লভে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। সর্বশেষ বাদ জোহর পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজ মাঠে চতুর্থ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ঈনশা-আল্লাহ।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন লেখক, সম্পাদক ও গণমাধ্যম বিশ্লেষক ওমায়ের আহমেদ শাওন। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন, ভক্ত ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ওমায়ের আহমেদ শাওন বলেন, আমার শ্রদ্ধেয় বড় ভাইজান “শাহ সূফি সাইয়েদ রুহুল মাহমুদ (ওজায়ের) পীর সাহেবের ইন্তেকালে আমরা একজন শ্রদ্ধেয় আধ্যাত্মিক ব্যক্তিত্বকে হারালাম। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবার, স্বজন ও অনুসারীদের এই শোক সহ্য করার শক্তি দান করুন।”
তিনি মরহুমের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
Leave a Reply