1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
নাগেশ্বরীতে নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামীলীগের চার নেতা-কর্মী গ্রেফতার | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

নাগেশ্বরীতে নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামীলীগের চার নেতা-কর্মী গ্রেফতার

মোঃ সোহেল রানা, জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম)
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২২০ Time View

নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নিষিদ্ধ আওয়ামীলীগ এর চার নেতা-কর্মী গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন। 

মোঃ সোহেল রানা, জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম):

নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক ও পরিকল্পনার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চারজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

নাগেশ্বরী থানা সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর রাত ১২টা ৩০ মিনিট থেকে সকাল ১০টা ৫৫ মিনিট পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আসাদুজ্জামান বাচ্চু (৫০),সভাপতি, কৃষকলীগ রায়গঞ্জ ইউনিয়ন শাখা।আমিনুল ইসলাম (৪৮) সভাপতি, আওয়ামী যুবলীগ ৬নং ওয়ার্ড, নাগেশ্বরী পৌর শাখা।মোঃ শাহ আলম (৪২),বাংলাদেশ আওয়ামী লীগ, নেওয়াশী ইউনিয়ন শাখা।মোঃ মিঠুন রায়হান ওরফে লিটন মিয়া (২৬),সক্রিয় সদস্য, ছাত্রলীগ ১নং ওয়ার্ড শাখা।

নাগেশ্বরী থানা সূত্রে আরও জানা যায়, ধৃত আসামিদের “নাগেশ্বরী থানার এফআইআর নং-১৪, তারিখ ১৭ অক্টোবর ২০২৫; জি.আর. নং-২০১, তারিখ ১৭ অক্টোবর ২০২৫; সময় সকাল ০৭টা ১৫ মিনিট; ধারা—৮/৯/১০/১২/১৩ সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯” এর অধীনে গ্রেফতার করা হয়েছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “দেশব্যাপী চলমান আন্দোলনের সুযোগে কিছু চক্র নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com