1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
ইসলামপুরে নিয়োগবিধি বাস্তবায়নে পরিবার পরিকল্পনার কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

ইসলামপুরে নিয়োগবিধি বাস্তবায়নে পরিবার পরিকল্পনার কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ Time View

নিয়োগবিধি বাস্তবায়নে জামালপুরের ইসলামপুরে পরিবার ও পরিকল্পনার কর্মীদের কর্মবিরতি ও অবস্থান।

শরিফ মিয়া; ইসলামপুর (জামালপুর) প্রতিনিধিঃ 

জামালপুর ইসলামপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) দের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে এক দফা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন সংশ্লিষ্টরা।

কর্মসূচিতে অংশ নেন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)। এ কর্মসূচির আহ্বান জানায় তিন পদধারীদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।

সমাবেশে বক্তারা বলেন, নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তারা আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কার্যকর হয়নি নতুন নিয়োগবিধি, ফলে কর্মক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মাঠপর্যায়ের কর্মীদের।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

পরিবার পরিকল্পনা পরিদর্শক সুহেল রানার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক খুশবুল জান্নাত শুভ, ইব্রাহিম খলিল, কামরুল হাসান,শফিক মাহমুদ, পরিবার কল্যাণ সহকারী মাহবুবা আরেফিন, রিনা আক্তার, পরিবার কল্যান পরিদর্শিকা সোনিয়া আনসারী, শিরিনা নাসরিন প্রমুখ।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com