
ধর্ষণ মামলা থেকে বাঁচতে আদালতেই বিয়ে করেন মামলার আসামি।
ডেক্স রিপোর্ট; দৈনিক গঙ্গাধ্বনিঃ
রাজধানীর বাড্ডায় তৌহিদুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতে আসে রিক্সা চালক নুর ইসলামের মেয়ে।
সেখানে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে চার মাসে একাধিক বার ধর্ষণ করেন গৃহকর্তা তৌহিদুল ইসলাম। পরে অসুস্থ অবস্থায় চিকিৎসকের কাছে গেলে তিনি জানতে পারেন দুই মাসের গর্ভবতী। এরপরে আসামির তৌহিদুল ইসলামের উপরে আদালতে মামলা করেন ওই মেয়ে। গ্রেপ্তার হয় তৌহিদুল। আদালতে তার আইনজীবি জানায় তারা দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নিয়েছে তারা বিয়ে করবে।
এরপরে আদালত বিবেচনা করে পাঁচ লাখ টাকা
দেনমোহরে বিয়ে দিয়ে দেন তাহিদুল ইসলাম এবং ওই মেয়েকে। আদালত তাদের উপর নজর রাখবে। যদি তৌহিদুল কোন ঝামেলা করে ওই নারীর সঙ্গে তাহলে আদালত আবারও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।
![]()
Leave a Reply