1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার | Daily gangadhoni
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার।

শরীফ কাইয়্যুম; মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ইতি বেগম (২০) হত্যাকাণ্ডের অভিযুক্ত  প্রধান আসামি ও স্বামী রাসেল শেখকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬)।

আজ শুক্রবার  (৫ ডিসেম্বর) সকালে র‍্যাব–৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। অভিযানে মুকসুদপুর থানার এসআই মোবারক হোসেন গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন। তদন্তসংশ্লিষ্টরা বলছেন, গ্রেফতারের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের তদন্তে বড় অগ্রগতি তৈরি হয়েছে। এর আগে ৩০ নভেম্বর সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে বাড়ির পূর্ব পাশের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় ইতি বেগমের মরদেহ। স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল, তদন্ত কর্মকর্তা শীতল চন্দ্র পাল, এসআই মোবারক হোসেন এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদী হাসান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্ত করেন। স্থানীয়রা জানান, ইতি বেগম তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং এটি একটি নির্মম পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার আগে ২৬ নভেম্বর স্বামী রাসেল শেখ থানায় স্ত্রীকে পাওয়া যাচ্ছে না বলে একটি সাধারণ ডায়েরি করেছিলেন, কিন্তু চার দিন পর নিজের বাড়ির পাশ থেকেই বস্তাবন্দি লাশ উদ্ধার হওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার সাভারে কাজ করার সুবাদে রাসেল ও জামালপুরের ইতি বেগমের পরিচয় হয় এবং তিন বছর আগে তাদের বিয়ে হয়। হত্যাকাণ্ডের সময় ইতি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া রাসেল শেখকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলাটি অগ্রাধিকারে রেখে তদন্ত চলছে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com