1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
পাইকগাছায় পুকুরে গোসল করতে নেমে একজনের মৃত্যু | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

পাইকগাছায় পুকুরে গোসল করতে নেমে একজনের মৃত্যু

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ Time View

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পাইকগাছায় পুকুরে গোসল করতে গিয়ে এক ব্যক্তির করুণ মৃত্যু।

সাইফুল ইসলাম শাহিন; কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ 

পাইকগাছায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আজিজুর রহমান (৪২) নামে এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।
৬ ডিসেম্বর শনিবার দুপুরে সরল খাঁ দীঘিতে গোসল করার সময় পানিতে ডুবে তার করুণ মৃত্যু হয়। মৃত আজিজুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বান্দিকাটী গ্রামের কওসার আলী গোলদারের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে আজিজুর পেশায় একজন চা বিক্রেতা। ঘটনার দিন দুপুরে সে বাড়ির পাশ্ববর্তী সরকারি ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘিতে গোসল করতে যায়। এলাকাবাসীর ধারণা গোসল করার সময় স্ট্রোক করলে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এসময় পুকুরে কেউ ছিল না। পরে বিকাল ৪ টার দিকে পুকুরের পাশের বাসিন্দা আনন্দী নামে এক কিশোরী গোসল করতে গেলে তার পায়ে মৃতের পরিধেয় কাপড় জড়িয়ে যায়। এরপর স্থানীয় লোকজন পুকুরে নেমে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনা শোনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com