1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ২০৫ Time View

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সাইফুল ইসলাম শাহিনঃ

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি করা হয়েছে। অন্যদিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (বর্তমানে ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসানকে কেএমপির কমিশনার করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করা জাহিদুল হাসান গত ২৬ নভেম্বর পদোন্নতি পেয়ে ডিআইজি হন। বর্তমানে তিনি জিএমপিতেই কর্মরত আছেন। জাহিদুল হাসানকে শেখ হাসিনা সরকারের সময়ে রাজনৈতিক কারণ দেখিয়ে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল বলে অভিযোগ আছে।

এদিকে পদোন্নতিবঞ্চিত জুলফিকার আলী হায়দারকে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে ডিএমপিতে পদায়ন করা হয়। পরে পদোন্নতি পেয়ে তিনি ডিআইজি হন। একই বছরের ৩ সেপ্টেম্বর জুলফিকার আলী হায়দারকে কেএমপি কমিশনার পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তার আগে (২৭ আগস্ট) তৎকালীন কমিশনার মোজাম্মেল হককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com