1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে এলেঙ্গায় বিক্ষোভ | Daily gangadhoni
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে এলেঙ্গায় বিক্ষোভ

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪১ Time View

টাঙ্গাইল জেলান এলেঙ্গায় ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

শরিফুল ইসলাম; কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার এলেঙ্গা পৌরসভা সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলেঙ্গা হাই স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কলেজ মোড় ঘুরে এলেঙ্গা বাসস্ট্যান্ড পুলিশ বক্স প্রাঙ্গণে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মোঃ মেহেদী হাসান, ছাত্র প্রতিনিধি (সমন্বয়), টাঙ্গাইল জেলা ও সাবেক যুগ্ম আহ্বায়ক, টাঙ্গাইল জেলা। এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক, এলেঙ্গা পৌর বিএনপি মোঃ কবির হোসেন, ছাত্র প্রতিনিধি, টাঙ্গাইল জেলা এবং মোঃ ফারদিন, ছাত্র প্রতিনিধি, এলেঙ্গা পৌরসভা।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি তারা ওসমান হাদী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত করেন।

বিক্ষোভ মিছিলে এলাকার সর্বস্তরের ছাত্র ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। পুরো কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com