
১.
ছড়ার নাম: শাপলা
শাপলা ফোটে জলের ডোবায়
আরও ফোটে বিলে,
ভিন্ন রঙে সাজের বরণ
রঙ ছোটে না কিলে।
নৌকা নিয়ে কিশোর ছুটে
তোলে শাপলা ফুল।
হেসে খেলে কাটে সময়
আনন্দটাই মূল।
২.
ছড়ার নাম: গতা মাছ
গায়ে নাই কোন আশ
স্বাদে ভরা গতা মাছ,
কাতি মাসের নতুন লাউ
খাবে হামার ছোট্ট বাউ।
৩.
ছড়ার নাম: প্রভাত
প্রভাত ফেরে আপন মনে
ফেরে আপন ক্ষনে ,
দীনের পথে সজাগ যে জন
প্রভাত তাহার শনে।
প্রভাত হাওয়া ঔষুধি গুণ
স্বাস্থ্য রাখে সুখী,
প্রভাত ক্ষনে ঘুম পাড়িলে
জীবন হবে দুঃখী।
প্রভাত হাওয়ায় ফুলের বাহার
ফুলের কত সাজ,
রঙে ঢঙে হেমন্ত বায়
সাজুক প্রেমের তাজ।
৪.
ছড়ার নাম: বৃষ্টি পরে
বৃষ্টি পরে গাছের ডালে
বৃষ্টি পরে ঘরের চালে ,
মিষ্টি বুড়ী হাতটা পেতে
জল ধরেছে ভাবের তালে।
৫.
ছড়ার নাম: মামার বাড়ি
আয়রে তোরা ঘুরবো মোরা
হরিণ চেপে মামার দেশ,
এক ঝিলিকে ফোকলা হাসে
থাকবে নাকো মনের রেশ।
![]()
Leave a Reply