1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা সহ নগদ টাকা উদ্ধার | Daily gangadhoni
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবা সহ নগদ টাকা উদ্ধার

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৭৯ Time View

বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে টেকনাফ থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার।

জামাল উদ্দীন, কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ও নগদ ৬৫ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর সূত্রে জানা গেছে, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর দিবাগত রাতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ায় যৌথ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

নৌবাহিনী জানায়, নুর ইসলামের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

জব্দকৃত ইয়াবা ও নগদ অর্থ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com