1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
চুনারুঘাটে ঘুমের ঔষধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ | Daily gangadhoni
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

চুনারুঘাটে ঘুমের ঔষধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৫ Time View

হবিগঞ্জের চুনারুঘাটে ঘুমের ওষুধ খাইয়ে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগ।

এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।৷

ফারুক তালুকদার; চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

চুনারুঘাটের চেগানেগর গ্রামে সৎ বাবার বিরুদ্ধে সৎ মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে সৎ বাবা আলতাব হোসেন (৪৫) তার সৎ মেয়ে সুবর্ণাকে (ছদ্মনাম) প্যারাসিটামল ও গ্যাসের ওষুধের সঙ্গে আরও দুইটি হলুদ রঙের ট্যাবলেট খেতে দেন। কিছুক্ষণের মধ্যেই সুবর্ণা অচেতন হয়ে পড়লে আলতাব এই সুযোগে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

অচেতনতা কেটে গেলে সুবর্ণা চিৎকার দেওয়ার চেষ্টা করেন। তখন আলতাব তার মুখ চেপে ধরে হুমকি দিয়ে বলেন—চিৎকার করলে তার তিন মাসের শিশুকে হত্যা করবে।
ঘটনার সময় সুবর্ণার মা খাইরুন্নেছা তার অসুস্থ নানীকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন।

পরদিন সুবর্ণা মাকে ঘটনাটি বিস্তারিত জানালে তিনি স্থানীয়দের সহায়তায় আলতাবকে আটক করে জনপ্রতিনিধিদের অবগত করেন। মঙ্গলবার সকালে তাকে গাজীপুর ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে চুনারুঘাট থানা পুলিশ আলতাবকে হেফাজতে নেয়।

অভিযুক্ত আলতাব সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘলা গ্রামের নিম্বর আলীর পুত্র।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাটির আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com