1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পন্য আটক | Daily gangadhoni
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় পন্য আটক

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ Time View

সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমান ভারতীয় জিরা এবং ফুসকা জব্দ।

আমির হোসেন; তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৪০ লাখ টাকার ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করেছে বিজিবি।
রবিবার (২১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ঘাগটিয়া গ্রামের ১টি পরিত্যাক্ত ঘরে সেনাবাহিনী এবং বিজিবির একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে জব্দ করে।
বিজিবি জানায়, অভিযানে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২৫০০ কেজি ভারতীয় জিরা এবং ৯৫০০ কেজি ভারতীয় ফুসকা আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-৪০ লক্ষ টাকা।
অভিযানে সেনাবাহিনীর অফিসারসহ ১৫ জন এবং বিজিবির জেসিও-১০০১২ নায়েব সুবেদার কাজী মো: কামাল এর সাথে ১৪ জন সদস্যসহ সর্বমোট ৩০ জন অংশগ্রহন করেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাই পথে ভারতীয় অবৈধ পণ্য প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত ভারতীয় জিরা এবং ফুসকা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com