1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
সুনামগঞ্জ ১ আসনে আলোচনার শীর্ষে ইসলামি আন্দোলন এর মনোনীত প্রার্থী | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

সুনামগঞ্জ ১ আসনে আলোচনার শীর্ষে ইসলামি আন্দোলন এর মনোনীত প্রার্থী

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২২৩ Time View

সুনামগঞ্জ–০১ আলোচনার শীর্ষে ইসলামী আন্দোলনের ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী।

মো. শাহীন আলম, হাওর অঞ্চল (সুনামগঞ্জ) আঞ্চলিক প্রতিনিধিঃ

সুনামগঞ্জ–০১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন এক আলোচনার সৃষ্টি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী, শিক্ষক ও সমাজনিষ্ঠ ব্যক্তিত্ব আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী সাম্প্রতিক সময়ে এ অঞ্চলের ভোট-রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছেন। স্থানীয় প্রেক্ষাপট, ব্যক্তিগত জনপ্রিয়তা ও মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি বর্তমানে আট দলীয় সমঝোতার আলোচনায়ও গুরুত্বপূর্ণ অবস্থানে আছেন বলে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর থেকেই চার উপজেলার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, গণসংযোগ এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের নজর কাড়ছেন। শিক্ষা খাতে তাঁর অবদান, অতীতের মানবিক উদ্যোগ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব তাঁকে স্থানীয়দের কাছে একজন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করেছে।

এলাকাজুড়ে ইসলামী আন্দোলনের তৃণমূলভিত্তিক প্রচারণা, প্রার্থীর ব্যক্তিগত সততা, বিনয়ী আচরণ ও ইতিবাচক ভাবমূর্তি তরুণসহ বিভিন্ন শ্রেণি–পেশার ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশেষ করে হাওরাঞ্চল ও সীমান্তবর্তী দুর্যোগপ্রবণ গ্রামের ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে তাঁর জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় জনমতের একটি অংশ মনে করছে—বর্তমান রাজনৈতিক সমীকরণে আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরীকে কেন্দ্র করে একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। মাঠপর্যায়ের পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া বলছে, এ মুহূর্তে আলোচনার শীর্ষে তাঁর অবস্থান প্রতিদ্বন্দ্বীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ফলে আসনটিকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষণও আরও তীব্র হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা—ইসলামী আন্দোলন বাংলাদেশ এ আসনে আগের যেকোনো সময়ের চেয়ে সংগঠিত ও প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থানে রয়েছে। আট দলীয় সমঝোতায় যদি আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলামের নাম আলোচনায় থাকে, তবে সুনামগঞ্জ–০১ আসনের নির্বাচনী মাঠে এ বছর এক নতুন চিত্র দেখা যেতে পারে।

তাঁদের মতে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে সুনামগঞ্জ–০১ আবারও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com