1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
তাহিরপুরে বিশাল পরিমাণে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ | Daily gangadhoni
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

তাহিরপুরে বিশাল পরিমাণে ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ Time View

সুনামগঞ্জ এর তাহিরপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ ও চিনি জব্দ।

আমির হোসেন; তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

চোরাই পথে ভারত থেকে পেঁয়াজ ও চিনি পাচারের সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী দিয়ে পাচারের সময় জব্দ করা হয়েছে।

বুধবার ভোর রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের নদী থেকে মালিকবিহীন অবস্থায় জব্দ করা পেয়াজ ও চিনির মূল্য প্রায় তিন লাখ টাকা।

বিজিবি ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির পিএসসি জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিত্বে যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় লাউরগড় বিওপি সদস্যরা ২টি বারকী নৌকাসহ ১৫৭৫ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করে।

এ ব্যাপারে ২৮ বিজিবি অধিনায়ক আরও জানান, দেশীয় পেঁয়াজ উৎপাদনকারী কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হন এবং পেঁয়াজ চাষে আরও উৎসাহিত হন,সেই বিষয়টি বিবেচনায় রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে চোরাই পথে ভারত থেকে অবৈধ ভাবে পেঁয়াজ প্রবেশের কারণে সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের পাশাপাশি নৌপথেও অব্যাহত রয়েছে। আটককৃত বারকী নৗকাসহ ভারতীয় পেঁয়াজ এবং চিনি শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com