
মোঃ সোহেল রানা, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জেলা কমিটির সদস্য ডাঃ মোঃ ইউনুছ আলী’কে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
শনিবার (১৫ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা চত্বর এলাকায় সাধারণ জনগনের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নাজির হোসেন মাস্টার, নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক, নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শহিদুল ইসলাম সরকার, নাগেশ্বরী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক একেএম আশরাফুল ইসলাম আপেল সহ অনান্যরা।
বক্তব্যে ডাঃ ইউনুছ আলীকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, দলের নীতি-নির্ধারকেরা তাদের দাবি বিবেচনায় নেবেন।
![]()
Leave a Reply