
পাকুড়িয়া শরীফ পাল্লার হাট মসজিদের মুয়াজ্জিন আজ ভোরে পরলোকগমন করেছেন।
ডেক্স রিপোর্ট; দৈনিক গঙ্গাধ্বনি।
রংপুর জেলার গংগাচড়া থানার ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফ পাল্লার হাট মসজিদের মুয়াজ্জিন মো: ইয়াকুব আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আজ সোমবার ১৭ই নভেম্বর ২০২৫ ভোর ৩ ঘটিকায় ইন্তেকাল করেছেন। তিনি রংপুর সেনানিবাসের অফিসার্স কোয়াটারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাকুরিয়া শরীফ নিবাসী মো: ইয়াকুব আলী সাহেব তার দীর্ঘ কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় এবং মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাদ যোহর পাকুড়িয়া শরীফ ডিগ্রী কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে। তাঁর নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য সর্বস্তরের মানুষকে অনুরোধ জানানো হয়েছে।
মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আমরা দৈনিক গঙ্গাধ্বনি পরিবার গভীর শোক প্রকাশ করছি।
![]()
Leave a Reply