1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
কালিয়াকৈরে পৃথক স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ | Daily gangadhoni
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরের ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফের পীর সাহেব রুহুল মাহমুদ ওজায়ের এর ইন্তেকালে শাওনের গভীর শোক প্রকাশ। বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন কে বাসার আরফিন এর কলাম আগে প্রয়োজন আমাদের নিরাপত্তা জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান’র ঐতিহাসিক ভাষণের পূর্ণ বিবরণ আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো

কালিয়াকৈরে পৃথক স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৩৩৬ Time View

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ।

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার হরতকিতলা গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক-২ এর নাম ফলকে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। অপর দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নাম ফলকে একই কায়দায় মোটরসাইকেল যোগে দু’জন পেট্রোল বোমা ছুড়ে দ্রুত স্থান ত্যাগ করে।
গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিকিউরিটি গার্ড সাইফুল ইসলাম জানান, সোমবার ভোর পাঁচটার দিকে দুইজন ব্যক্তি মোটরসাইকেল যোগে আমাদের প্রতিষ্ঠানের প্রধান ফটকের নাম ফলকে পেট্রােল বোমা ছুড়ে মারে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ভোর রাতে দুর্বৃত্তরা প্লাস্টিকের বোতলে কেরোসিন এবং ঝুট কাপড় দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। পরে পুলিশ গিয়ে আগুন নেভায়।এ ছাড়া উপজেলার মেদী এলাকায় গভীর রাতে দুর্বৃত্তরা এস্কেভেটরে আগুন ধরিয়ে দেয়।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com