1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
ভুরুঙ্গামারীতে স্কুল অনুমোদন ও চাকুরীর প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

ভুরুঙ্গামারীতে স্কুল অনুমোদন ও চাকুরীর প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৪২ Time View

কুড়িগ্রামে ভুরুঙ্গামারী উপজেলায় স্কুল অনুমোদন ও শিক্ষক পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ।

মোঃ সোহেল রানা, জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম)

একটি সংঘবদ্ধ দালাল চক্র। এই দালাল দৈনিক প্রলয় পত্রিকার সম্পাদক প্রতারক সোবেদ আলী রাজা। দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দপ্তর, মাউশি ও বেসরকারি প্রতিষ্ঠানে ‘নিশ্চিত নিয়োগের’ মিথ্যা আশ্বাস দিয়ে তারা প্রতারণা চালিয়ে আসছিল।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রথমে সোবেদ আলী রাজা তাদের টার্গেট করে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ও অভ্যন্তরীণ যোগাযোগ রয়েছে বলে দাবি করত। পরে ধাপে ধাপে ‘ফাইল প্রসেসিং’ ‘ভেরিফিকেশন’, ‘চূড়ান্ত নিয়োগ’ সহ নানা অজুহাতে লাখ লাখ টাকা নেয়। কারো কারো কাছ থেকে ২০–২৫ লাখ, আবার কারো কাছ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে শতাধিক শিক্ষক কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। ভয়ে নিজ ভুরুঙ্গামারী এলাকার ইসলামপুর গ্রামে আসতে চান না। এই প্রতারক ইতিমধ্যে ১১ নাম্বার বউয়ের বাড়ি ময়মনসিংহ নগরীতে বসবাস করেন। সকল
অর্থ হাতিয়ে নেওয়ার পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে প্রতারক চক্রটি নানা অজুহাতে সময়ক্ষেপণ করে। শেষে আবিষ্কার হয়— চাকরির নিয়োগপত্র, ভেরিফিকেশন সিল ও স্বাক্ষর সবই জাল।

প্রতারণার শিকার ভুক্তভোগী সাবিনা আক্তার বলেন, “সরকারি চাকরি পাইয়ে দেবে বলে মোট ১৮ লাখ টাকা নিয়েছে সোবেদ আলী রাজা । কিন্তু পরে দেখি সবই ভুয়া— এখন টাকা ফেরত চাইলে হুমকি দেয় এবং পত্রিকার সংবাদের ভয় দেখায়।

এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চক্রটির বিরুদ্ধে প্রাথমিক তথ্য যাচাই করা হচ্ছে; প্রয়োজনে গ্রেপ্তার অভিযান চালানো হবে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com