
সিরাজগঞ্জ জেলার বেলকুচিতে মহিলা দলের সমাবেশ জনসমুদ্রে পরিণত, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন শামা ওবায়েদ।
আশিকুল ইসলাম; বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ও পৌর মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ( ২০শে নভেম্বর বৃহস্পতিবার) বিকাল ৩ ঘটিকায় বেলকুচি শ্যামকিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বেলকুচি উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের নির্বাচনী মহিলা দলের সমাবেশে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা মহিলা দলের আহবায়ক ফ্লােরা ইকবাল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক
(বেলকুচি-চোহালী) সিরাজজগঞ্জ ৫ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম।
মহিলা দলের সমাবেশে এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভুইঁয়া। উপজেলা শাখার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম। জেলা বিএনপি’র উপদেষ্টা অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, জেলা বিএনপি’র সদস্য হাজী আকছেদ আলী, জেলা বিএনপি’র সদস্য মাহমুদুল হাসান শান্ত, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবু, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব বনি আমিন।বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি পৌর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, বেলকুচি পৌর মহিলা দলের আহবায়ক শারমিন ইয়াসমিন নাসরিন সহ বেলকুচি উপজেলা পৌর মহিলা দল ও উপজেলা উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
![]()
Leave a Reply