1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
গংগাচড়ায় আলোচিত মাদকের হোতা গ্রেফতার | Daily gangadhoni
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

গংগাচড়ায় আলোচিত মাদকের হোতা গ্রেফতার

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২২৪ Time View

রংপুরে গংগাচড়ায় ডিবির বিশেষ অভিযানে ৮ পিস এস্কাফসহ মাদককারবারি গ্রেপ্তার।

মনোয়ারুল ইসলাম; গংগাচড়া (রংপুর) বিশেষ প্রতিনিধিঃ

রংপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গংগাচড়া উপজেলায় ৮ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ‘এস্কাফ’সহ মো. ওমর আলী (৪৬) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৮ নং মর্নেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃত ওমর আলী স্থানীয় পূর্ব ভাঙ্গাগড়া গ্রামের নুরুল হক ও ওমেনা বেগমের ছেলে।

জেলা ডিবি সূত্রে জানা যায়, জেলা ডিবির অফিসার ও চৌকস ফোর্সের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ভাঙ্গাগড়া গ্রামের জনৈক কাসেমের আম বাগানের পাশ দিয়ে নজরদারি শুরু করে। একপর্যায়ে ওমর আলীকে তার নিজ বাড়ির উঠানে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত অবস্থায় আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ৮ পিস এস্কাফ উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গংগাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com