1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সংষ্কার আন্দোলন কর্মসূচি | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা ও সংষ্কার আন্দোলন কর্মসূচি

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২২৮ Time View

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচ্ছন্নতা ও সংস্কার আন্দোলন কর্মসূচি।

মনোয়ারুল ইসলাম; সিটি স্পেশাল (রংপুর) প্রতিনিধি: 

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে চিকিৎসক, নার্স, কর্মচারী, মেডিকেল টেকনোলজিস্ট এবং মেডিকেল শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিশেষ সংস্কার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। হাসপাতালের নির্ধারিত কর্মঘণ্টার বাইরে স্বেচ্ছাশ্রমে অংশ নিতে আগ্রহী কর্মকর্তাদের নিয়ে গঠিত এই কমিটি হাসপাতাল প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। তারা সরেজমিনে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের কারণ অনুসন্ধান করে সম্ভাব্য সমাধানের উপায় নির্ধারণ করে প্রশাসনকে অবহিত করবেন।
২৭ নভেম্বর বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে মানব বন্ধন এর মাধ্যমে সংস্কার আন্দোলনের সদস্যরা জানান, বহু বছর ধরে হাসপাতালের ওয়ার্ড, বাথরুম, টয়লেট ও করিডোরে স্থায়ীভাবে অপরিচ্ছন্নতার যে চিত্র বিরাজ করছে, তা দূর করতে বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্তদের তদারকি জোরদার এবং প্রয়োজনীয় করণীয় নির্ধারণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করবে কমিটি।
হাসপাতাল সংলিষ্ট বিভিন্ন অংশীজনদের সম্বনয়ে মানব্বন্ধনে বক্তব্য রাখেন,ড্যাব নেতা ডাঃ মারুফ,সিনিয়র ষ্ট্যাফ নার্স সোহেলা পারভিনসহ অন্যান্যরা। এসময় নার্সেস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ছাড়াও রমেক কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।পরে হাসপাতাল প্রপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে নেতৃবৃন্দ।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com