1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
রংপুরে খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া মাহফিল | Daily gangadhoni
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

রংপুরে খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া মাহফিল

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২২১ Time View

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রংপুরে কোরআনখানি ও দোয়া মাহফিল।

মনোয়ারুল ইসলাম; সিটি স্পেশাল (রংপুর) প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব জনাব এডভোকেট মাহফুজ উন-নবী ডনের উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি আয়োজনস্থলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে রংপুর মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সদস্য আব্দুস সালাম এবং সেলিম চৌধুরী, সদস্য সালেকুজ্জামান সালেক, আব্দুস সালাম মিয়া, মহানগর বিএনপির সদস্য ও আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এবং জেলা জেনারেল প্রসিকিউটর এডভোকেট একরামুল হক।

এছাড়া উপস্থিত ছিলেন সাইবার ট্রাইব্যুনাল রংপুর বিভাগীয় আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট সাবরিনা কাশেম, জাতীয় ইমাম সমিতি রংপুরের সভাপতি আলহাজ্ব মাওলানা আজগর আলী, রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা তুর্কি ও সদস্য সচিব নুর হক শাহ।

অনুষ্ঠানে মহানগর কৃষকদলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, সদস্য সচিব ফিরোজ উর রহমান পিন্টু, কেন্দ্রীয় সদস্য হাসান মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন এবং সদস্য সচিব রবিউল ইসলাম রবি উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার সুস্থতা ও দলের নেতৃত্ব আরও সুসংগঠিত হওয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

রংপুর মহানগর বিএনপির আওতাধীন ১ থেকে ৩৩ নম্বর ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ উপস্থিত জনসাধারণ দেশনেত্রীর আশু আরোগ্য কামনা করেন।

আয়োজক এডভোকেট মাহফুজ উন-নবী ডন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণা। তার সুস্থতা ও দীর্ঘায়ুই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com