1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
কক্সবাজারে ৯০ হাজার পিস ইয়াবা সহ বাসের হেল্পার আটক | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে ৯০ হাজার পিস ইয়াবা সহ বাসের হেল্পার আটক

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৮১ Time View

জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০ হাজার পিস ইয়াবাসহ বাসে হেল্পার আটক।

জামাল উদ্দীন; কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
শুক্রবার রাতে রামু রাবারবাগান এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয় বলে কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানিয়েছেন।
তিনি জানান, ২৮ নভেম্বর রাত ১১ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় “ইউরো কোচ”নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়। এসময় বাসের হেল্পার আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক হেল্পার আবু বক্কর সিদ্দিক স্বীকার করে যে তার হেফাজতে মাদকদ্রব্য রয়েছে। তার দেয়া স্বীকারোক্তি মতে বাসটির লাগেজ বক্স তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক (২৭) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমত রামপুর এলাকার মৃত মোঃ মোদাচ্ছের হাওলাদারের পুত্র। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশের এই কর্মকর্তা

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com