1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
বাদিয়াখালিতে মসজিদের পাশে ময়লার স্তুপ, জনদুর্ভোগ চরমে | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

বাদিয়াখালিতে মসজিদের পাশে ময়লার স্তুপ, জনদুর্ভোগ চরমে

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১৩ Time View

বাদিয়াখালীতে মসজিদ সংলগ্ন সড়কের পাশে বিশাল ময়লার স্তুপ– দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থী সহ পথচারী, এলাকাবাসি।

মোঃ রেজাদুল ইসলাম রেজা; সাদ্যুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধিঃ 

গাইবান্ধা সদর উপজেলার পুরাতন বাদিয়াখালী আলাই নদীর পার্শে বাজারের ঢোকার মেইন সড়ক ঘেঁষে ময়লার পাহাড় বাদিয়াখালী বাজার আঞ্চলিক সড়কের পাশেই গড়ে উঠেছে বিশাল ময়লার পাহাড় ।বাদিয়াখালীর আনাচে কানাচে সব ময়লা আবর্জনা বর্জ্য দীর্ঘদিন ধরে ফেলানো হচ্ছে, বাদিয়াখালী বাজারের জামে মসজিদ সংলগ্ন উত্তর পার্শে বাজারে ঢোকার মেইন সড়ক ঘেঁষে, ময়লার পাহাড় এতে করে মসজিদের মুসুল্লিদের নামায আদায় করতে সমস্যাসহ পথচারী, জনসাধারণ , কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ পথচারীদের নাক-মুখ চেপে চলাচল করতে হচ্ছে। দুর্গন্ধে আশপাশ এলাকা গুলোতে পর্যন্ত বাতাস ভারী হয়ে উঠছে, যা কোন ভাবে কমছে না।
সরেজমিনে দেখা যায়, সড়কটির অনেকটা জায়গা দখল করে রাখা ময়লার স্তূপের কারণে রাস্তা সরু হয়ে ময়লার স্তুপে বেওয়ারিশ কুকুরের আনাগোনায় ইতোমধ্যে একাধিক মোটরসাইকেল চালক দুর্ঘটনার শিকার হয়েছেন বলে জানা গেছে
স্থানীয় এক পথচারী সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন বাদিয়াখালীর মেইন রাস্তা, বাজারের সকল দোকানের ময়লা আবর্জনা ফেলে দিয়ে যায় পথচারীরা বাধা দিলেও কেহ বাধা মানছে না কেউ, কিন্তু ডাম্পিং স্টেশন বা নির্দিষ্ট জমি না থাকায় বাধ্য হয়ে আঞ্চলিক সড়কের পাশেই বর্জ্য ফেলা হচ্ছে। দীর্ঘদিন ধরে ময়লা ফেলার ফলে জায়গাটি এখন পূর্ণাঙ্গ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, যা আশপাশের বসতবাড়িতেও দূষণ ছড়িয়ে ছিটিয়ে পরছে
ময়লার ভাগাড়-সংলগ্ন এলাকার এক একভাড়াটিয়া সঙ্গে কথা বলে জানা যায় দুর্গন্ধের কারণে এখানে থাকা দায় হয়ে দাঁড়িয়েছে। বাচ্চারা খাবার খেতে পারছে না, প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে, মশা –মাছির উৎপাতে অতিষ্ট, শুধু কি তাই না এমনকি আত্মীয়-স্বজনরাও এ এলাকায় আসতে অনীহা প্রকাশ করছে বলে জানান।
খোলা স্থানে বর্জ্য ফেলার কারণে বিভিন্ন রোগের ঝুঁকি তৈরি হয়। মশা–মাছির উপদ্রব বাড়ে, শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।

এদিকে জায়গার মালিকের সঙ্গে কথা বলে জানা যায়, আমি বাড়িতে না থাকার কারণে আমার জায়গা দখল করে ময়লা আবর্জনা ফেলে রাখছে বাজারের ঝাড়ুদার ও ব্যবসায়ীরা, কিন্তু হাটকর্তৃপক্ষ তা দেখেও মনে হয় দেখছেন না একেমন অমানবিকতা। আবার হাটের পৃর্ব পাশে প্রায় এক একরের মত সরকারি খাস জায়গা পরে আছে সেদিকে তাদের নজর নেয়।

এদিকে সচেতন মহল গাইবান্ধা জেলা পৌরসভা কর্তৃপক্ষের কাছে দ্রুত ময়লার ভাগাড় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, জনস্বাস্থ্য, পরিবেশ এবং রাস্তার নিরাপত্তার স্বার্থে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে জানান।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com