1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
শৈলকূপায় অসাধু সার ডিলারদের উদ্দেশ্যে সেনাবাহিনীর বিশেষ অভিযা | Daily gangadhoni
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরের ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফের পীর সাহেব রুহুল মাহমুদ ওজায়ের এর ইন্তেকালে শাওনের গভীর শোক প্রকাশ। বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন কে বাসার আরফিন এর কলাম আগে প্রয়োজন আমাদের নিরাপত্তা জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান’র ঐতিহাসিক ভাষণের পূর্ণ বিবরণ আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো

শৈলকূপায় অসাধু সার ডিলারদের উদ্দেশ্যে সেনাবাহিনীর বিশেষ অভিযা

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৯ Time View

অসাধু সার ডিলার ও মজুদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান ভর্তুকির সার উদ্ধার, জরিমানা।

এ.এস আব্দুস সামাদ; শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার শৈলকুপায় অসাধু সার ডিলার ও মজুদকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারের বিপুল পরিমাণ ভর্তুকির সার উদ্ধার সহ ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান, উপজেলা কৃষি বিভাগ ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, প্রতি বছরের থেকে এবার শৈলকুপা উপজেলায় সবচেয়ে বেশি সরকারি সার বরাদ্ধ হয়েছে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করার কারণে সাধারণ কৃষকেরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না।
এমন খবরে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায় সেনাবাহিনী। শুরুতে গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা পৌর শহরের পাইলট স্কুল মার্কেটের একটি তালাবদ্ধ গোপন গোডাউনে অভিযান চালায় সেনাবাহিনী। এসময় ১১০ বস্তা টিএসপি ও ৭৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।

একইসময়ে পাইটল হাইস্কুল রোড এলাকায় মেসার্স জীম ট্রেডার্সে অভিযান পরিচালনা করে। প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তার গুদাম থেকে ১৬৫ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়।
পরবর্তীতে খুলুমবাড়িয়া বাজারে অবৈধভাবে সার রাখার অপরাধে আবু দাউদ নামের এক খুচরা ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তার দোকান থেকে ১৩৩ বস্তা ইউরিয়া, এমওপি ১৫৬ বস্তা ও দুই বস্তা ডিএপি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত এসব সার সেনাবাহিনীর নেতৃত্বে সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান। তিনি বলেন, অবৈধভাবে সার মজুদ করার কোনো সুযোগ নেই। যারা সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। কেউ অবৈধভাবে কোথাও কোনো সার মজুদ করলে এ ধরনের তৎপরতা বন্ধ করতে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে কৃষি অফিস শৈলকুপার বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি নোমান পারভেজ কে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে শোকজ করেছে। কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তার সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। সেনা অভিযানে তিনি গা ঢাকা দেন।

প্রসঙ্গত, পেঁয়াজ চাষের ভরা মৌসুমে শৈলকুপায় ডিএপি সারের কৃত্রিম সংকট তৈরী হওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক অসন্তোষ ছড়িয়ে পড়ে।

শৈলকুপার সর্বাধিক জনপ্রিয় অনলাইন শৈলকুপা নিউজ24 এ এসংক্রান্ত সংবাদ প্রকাশের পর কৃষি অফিস সহ প্রশাসন তৎপরতা শুরু করে। ডিলারদের মজিতদারী রুখতে ভ্রাম্যমান আদালতের অভিযান সহ নানা পদক্ষেপ নিচ্ছে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com