1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
খুলনায় ছাত্রলীগ-আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার | Daily gangadhoni
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরের ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফের পীর সাহেব রুহুল মাহমুদ ওজায়ের এর ইন্তেকালে শাওনের গভীর শোক প্রকাশ। বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন কে বাসার আরফিন এর কলাম আগে প্রয়োজন আমাদের নিরাপত্তা জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান’র ঐতিহাসিক ভাষণের পূর্ণ বিবরণ আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো

খুলনায় ছাত্রলীগ-আওয়ামীলীগের দুই নেতা গ্রেফতার

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩২২ Time View

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

মোঃ শাহিন হাওলাদার; খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর দ্বিতীয় ফেজ-এ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন বিল্লাল হোসেন বালাম (৪৮) তিনি মহানগর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ড (দৌলতপুর) শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং মোঃ জাকির খান মহানগর ছাত্রলীগের উপ-বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, পৃথক অভিযানে তাদের আটক করা হয়। ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘিন্ত করা, নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগসহ একাধিক বিষয়ে যাচাই-বাছাই চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানের অংশ হিসেবে আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে মহানগর পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ত ম রোকনুজ্জামান জানান, “নগরীর নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে ডেভিল হান্টের দ্বিতীয় ফেজ চলমান রয়েছে। কোনো ধরনের সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, স্বাম্প্রতিক সময়ে খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিবাদে খুলনায় গায়েবানা জানাজা ও বিক্ষোভ

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com