1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
খুলনায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

খুলনায় নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ Time View

খুলনায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোলাম মোস্তফা মনা (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাইফুল ইসলাম শাহিনঃ

খুলনায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোলাম মোস্তফা মনা (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় নগরীর দোলখোলা মতলেবের মোড়ে আবুর বস্তিতে এ ঘটনাটি ঘটে।

এর আগে মনাকে স্থানীয়রা বেদম প্রহার করে খুলনা সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা। সে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানায়, ৯ বছরের ওই শিশুটি নানীর সাথে দোলখোলা মতলেবের মোড়ে আবুর বস্তিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। শুক্রবার রাত ৯ টার দিকে ৯ বছরের শিশুকে একা ঘরে রেখে নানী বাইরে যায়। কেউ না থাকার সুযোগে গোলাম মোস্তফা মনা ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে পাশের ঘরের এক নারী বিষয়টি আচ করতে পেরে আরও কয়েকজনকে ডেকে ওই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে। পরবর্তীতে স্থানীয়রা এসে মনাকে ব্যাপক মারধর করে খুলনা পুলিশের নিকট হস্তান্তর করে। আহত ওই ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছে।

খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, শনিবার রাতে ভিকটিমের চাচা বাদী হয়ে থানায় গোলাম মোস্তফা মনার বিরুদ্ধে নারী শিশু নির্যতন দমন আইনে মামলা দায়ের করেছেন। আসামি গুরুতর অসুস্থ থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। রবিবার দুপুরে শিশুটিকে ২২ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য আদালতে নেওয়া হবে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com