
রাজধানীর বনানীতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, মামলা তুলে নেওয়ার হুমকি।
সাইফুল ইসলাম শাহিনঃ
বনানীতে চকলেটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, মামলা তুলে নেওয়ার হুমকি
রাজধানীর বনানীতে পাঁচ বছরের এক শিশুকে চকলেট ও খেলনার লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও ভুক্তভোগী পরিবার এখনো নিরাপদ নয়। মামলা দায়েরের পর থেকেই স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী ক্রমাগত মামলা তুলে নিতে চাপ ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা।
ঘটনা অনুযায়ী, শিশুটি গত ২৪ নভেম্বর বিকেলে বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলার সময় নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ না ফিরে আসলে মা তাকে খুঁজতে বের হন। সন্ধ্যায় শিশুটি বাসায় ফিরে কান্নাজড়িত কণ্ঠে জানায়, প্রতিবেশী শরীফ তাকে চকলেট ও খেলনার লোভ দেখিয়ে নিজের বাসায় নিয়ে পাশবিকভাবে নির্যাতন চালিয়েছে। অভিযুক্ত শরীফ একই এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তিনি পেশায় ডিস লাইন মিস্ত্রি।
পরিবারের অভিযোগ অনুযায়ী, মামলার পর থেকেই অভিযুক্তের আশ্রয়দাতা হিসেবে পরিচিত স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা পরিবারকে চাপ দিয়ে মামলাটি তুলে নিতে চাইছেন। ফলে ভুক্তভোগী মা ও শিশুটি বাড়িতে চরম নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। পরিবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
বনানী থানার উপপরিদর্শক মো. ইজার আলী জানান, অভিযুক্ত শরীফকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির শারীরিক পরীক্ষার প্রতিবেদনও পুলিশের হাতে এসেছে। তদন্ত এখনও চলমান, শীঘ্রই আদালতে প্রতিবেদন পেশ করা হবে। তবে হুমকির বিষয়ে এখন পর্যন্ত পুলিশের হাতে আনুষ্ঠানিক অভিযোগ পৌঁছায়নি।
শিশুটির মা অনুরোধ করেছেন, “সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসন যেন হস্তক্ষেপ করে।”
এ ঘটনায় শিশু নিরাপত্তা, রাজনৈতিক প্রভাব এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
![]()
Leave a Reply