1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
পাগলা কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

পাগলা কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮২ Time View

নির্বাচনী প্রচারনায় গিয়ে পাগলা কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা।

সাইফুল ইসলাম শাহিন; ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

নির্বাচনী প্রচারনায় গিয়ে পাগলা কুকুরের কামড়ে আহত গণসংহতি আন্দোলনের নেতা শেখ মাহতাব হোসেন।
খুলনা (০৭ ডিসেম্বর) নির্বাচনী প্রচারনায় গিয়ে পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্য কবি নাজমুল তারেক তুষার (৪৫)। আজ রোববার বেলা ১১টার দিকে নগরীর খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালের অপর প্রান্তে হাজী মেহের আলী সড়কে এ ঘটনা ঘটে।

জানতে চাইলে গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল বলেন, তার নির্বাচনী গণসংযোগ, প্রচারপত্র বিতরণ ও মতবিনিময়ের কর্মসূচি পালনের কথা ছিলো। কর্মসূচির প্রারম্ভে বেলা ১১টায় খুলনা লায়ন্স চক্ষু হাসপাতালের অপর প্রান্তে হাজী মেহের আলী রোডের সম্মুখভাগে হিংস্র (পাগলা) কুকুর তেড়ে আসে।

তিনি জানান, এসময়ে কুকুরটি গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির সদস্য কবি নাজমুল তারেক তুষারের ডান পা কামড়ে দেয়। তৎক্ষনাৎ নাজমুল তারেক তুষার কে প্রাথমিক চিকিৎসার জন্য খুলনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য, জেলা আহবায়ক ও খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুনীর চৌধুরী সোহেল, জেলা সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী, যুগ্ম সদস্য সচিব ও খুলনা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আল আমিন শেখ, জেলা সদস্য সাগর চ্যাটার্জী, ২০নং ওয়ার্ড সংগঠক কাইয়ুম শরীফ জনি, রাফসান জানি।

এঘটনার পর ‘মাথাল’ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যায়। আহত কবি নাজমুল তারেক তুষার বর্তমানে তার বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com