1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন | Daily gangadhoni
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরের ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফের পীর সাহেব রুহুল মাহমুদ ওজায়ের এর ইন্তেকালে শাওনের গভীর শোক প্রকাশ। বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন কে বাসার আরফিন এর কলাম আগে প্রয়োজন আমাদের নিরাপত্তা জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান’র ঐতিহাসিক ভাষণের পূর্ণ বিবরণ আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো

নড়াইলে ভ্যানচালক হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭৫ Time View

নড়াইলে ভ্যানচালক হান্নান হত্যা মামলার
আসামিদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন।

সজিবুল ইসলাম; সিটি স্পেশাল (নড়াইল) প্রতিনিধিঃ 

নড়াইল সদর উপজেলার বুড়িখালি গ্রামের দরিদ্র ভ্যানচালক হান্নান খান (৬০) হত্যা মামলার আসামিদের দ্রæত গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বুড়িখালি বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন-নিহত হান্নান খানের জন্মান্ধ ছেলে রহিদুল ইসলাম, আলামিন খান, আহমাইল খান, মিসকাত খান, মিন্টু খান ও আবেরন বেগমসহ স্থানীয়রা।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকান্ডের ১০ দিন পার হলেও পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। প্রকাশ্যে আছেন তারা। উল্টো আসামিপক্ষ নিজেরাই ঘরবাড়ি ভেঙে নাটক সাজিয়ে নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা দেয়ার চেষ্টা করছে। ভুক্তভোগীরা দ্রুত আসামিদের গ্রেফতার দাবি করেন।

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ২৮ নভেম্বর সকালে বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খানকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ আয়ুব মোল্যাসহ তার লোকজন। এ ঘটনায় ২৩ জনের নামে মামলা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি আকরাম হোসাইন বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে। আশা করছি দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com