1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
কালিহাতীতে সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

কালিহাতীতে সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ Time View

সাংবাদিক জাহাঙ্গীরকে ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন।

শরিফুল ইসলাম; কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের কালিহাতীর স্থানীয় সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলমকে এক নারীকে দিয়ে মিথ্যা ও  ষড়যন্ত্র মূলক মামলায় গ্রেপ্তার ও গ্রেপ্তারকালীন শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার  দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে কালিহাতী প্রেসক্লাবের আয়োজনে জেলার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ডিবিসি নিউজের সিনিয়র  রিপোর্টার সোহেল তালুকদার, এখন টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাউসার আহমেদ, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন টাঙ্গাইল প্রতিনিধি দৈনিক অগ্রযাএা পত্রিকার শরিফুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

বক্তারা বলেন, ওই নারী ও এক প্রভাবশালীর বিরুদ্ধে নিউজ করায় তারা মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করে। পুলিশ প্রভাবিত হয়ে মধ্যে রাতে বাড়িঘর ভাংচুর করে জাহাঙ্গীরকে অন্যায় ভাবে শারীরিক নির্যাতন করে।  যা আইন পরিপন্থী। জাহাঙ্গীরকে গ্রেপ্তারের প্রক্রিয়ায় পুলিশের আচরণ সন্দেহ জনক বিধায় দায়ি পুলিশদের দৃষ্টান্তমূলক শাস্তির করেন তারা। এসময় বক্তারা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের কাছে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মানববন্ধনে জাহাঙ্গীরের স্ত্রী বলেন, মধ্যরাতে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক রিপন কুমার দাসের নেতৃত্বে  সাদা পোষাকের বাড়িতে উপস্থিত হয়ে বাড়ি ভাংচুর করে,
আমার স্বামীকে উলঙ্গ করে শারীরিক নির্যাতন চালায়। এতে বাঁধা দিতে গেলেও বৃদ্ধ দাদিকেও তারা শারিরীক নির্যাতন চালায়। আমরা জড়িত সকলের দৃষ্টান্ত দাবি করছি।

মানববন্ধন শেষে সাংবাদিকরা ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন তারা।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com