1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
মাদারীপুর ১ আসনে প্রাক নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | Daily gangadhoni
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

মাদারীপুর ১ আসনে প্রাক নির্বাচনী প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ Time View

শিবচরে এয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মাদারীপুর-১ শিবচর এ ভোট কেন্দ্র প্রধানদের সাথে প্রাক নির্বাচনী প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত।

সহিদুল ইসলাম; শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

আসন্ন জাতীয় এয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠ, নিরপেক্ষ করার লক্ষে মাদারীপুর জেলার শিবচর উপজেলা ভোট কেন্দ্র প্রধানদের সাথে ১০ই ডিসেম্বর বিকেল ৩.০০ ঘটিকার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমুলক সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান,সহকারী কমিশনার (ভুমি) শাইখা সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসান আল মাহমুদ,
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা , মো: রাকিবুল ইসলামসহ মাদারীপুর-১ শিবচর আসনের ভোট কেন্দ্র প্রধানগন, শিবচরে কর্মরত গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন মাদারীপুর -১ শিবচর আসনে এয়োদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র সংখ্যা ১০২টি উল্লেখ্য করে বলেন ,স্বচ্ছতা, নিরপেক্ষতার জন্য এবার নির্বাচনে প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।
যাতে করে কোন রকম ঝামেলা হলে তাত্ক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়।

বক্তব্যে শিবচর উপজেলা নির্বাচন কমিশনার হাসান আল মাহমুদ বলেন, ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে গত ১৬ অক্টোবরে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠপর্যায়ে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।
তারই ধারাবাহিকতায় আজ ১০শে ডিসেম্বর বুধবার প্রাক নির্বাচনী প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন স্বচ্ছ ও উৎসবমুখর করার জন্য যা যা করা প্রয়োজন তার ব্যবস্থা করবে কমিশন। যে সকল ভোট কেন্দ্রে বিদ্যুৎ এর ব্যবস্থা নেই সে সকল কেন্দ্রে বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানান।

এ সময় ভোট কেন্দ্র প্রধানদের কাছ থেকে বিভিন্ন ভোট কেন্দ্রের সমস্যা গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

সহিদুল ইসলাম
০১৯৩০২০০৪২৪

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com