
অজ্ঞাতনামা অসুস্থ অঙ্গহীন ব্যক্তি বৈঠাপাড়া মাদরাসায় আশ্রিত, পরিবারের সন্ধান চাওয়া হচ্ছে।
মো: খাত্তাব হোসেন; শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়া এলাকায় এক অজ্ঞাতনামা অঙ্গহীন ব্যক্তি সাহায্য চাইতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটে আজ সকাল বেলায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি বৈঠাপাড়া এলাকায় মানুষের কাছে সাহায্য চাইছিলেন। এ সময় হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে বৈঠাপাড়া মাদরাসার বারান্দায় শুইয়ে রাখা হয়।
খবর পেয়ে এলাকাবাসী ও স্থানীয় কয়েকজন স্বেচ্ছাসেবক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে এখন পর্যন্ত তার উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি। অসুস্থ ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি এবং তার পরিবারের কোনো সন্ধানও পাওয়া যায়নি।
বর্তমানে তিনি শারীরিকভাবে দুর্বল অবস্থায় রয়েছেন এবং সম্পূর্ণ অচেনা পরিবেশে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা তার চিকিৎসা ও পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
যদি কেউ ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো তথ্য জানা থাকে, তাহলে অনতিবিলম্বে আশেকপুর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি অথবা বৈঠাপাড়া মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: 01705022562 শাপলা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান ১\২\৩নং ওয়াড আশেকপুর ইউনিয়ন শাজাহানপুর বগুড়া।
![]()
Leave a Reply