1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজন গ্রেফতার | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজন গ্রেফতার

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৩১৪ Time View

আমির হোসাইন; তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে শর্টগানের ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুইজন গ্রেফতার।

সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ অবৈধ শর্টগানের কার্তুজ উদ্ধার করাসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে জেলার জামালগঞ্জ উপজেলা সাচনা বাজার এলাকা থেকে আটক করা হয়।

এসময় ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ জব্দ এবং বহনকারী দুইজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুইজনই সুনামগঞ্জ সদর থানার রাধানগর এলাকার আমপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মিয়া (২৩) এবং মোঃ উবায়দুল (২১)।

জানা গেছে, ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান গোপন তথ্য পান যে, বিশ্বম্ভরপুর থানার চালবন থেকে রাধানগর হয়ে জামালগঞ্জ সাচনা বাজারের দিকে দুইটি মোটরসাইকেলে শর্টগানের কার্তুজ বহন করে যাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল দ্রুত সাচনা বাজার এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে সকাল ৭টার দিকে সন্দেহজনক দুটি মোটর সাইকেলকে থামার নির্দেশ দেওয়া হলে একটি মোটর সাইকেলে থাকা দুইজন দ্রুত পালিয়ে যায়। এসময় অন্য মোটরসাইকেলটি আটক করে মোঃ মামুন মিয়া এবং মোঃ উবায়দুলকে তল্লাশি করলে ৯৫০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের এসআই আব্দুর রহিম জীবান জানান,গ্রেফতারকৃত দুইজনসহ পলাতক দুইজনের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com