1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
কে বাসার আরফিন এর কলামঃ "বিজ্ঞান ও গবেষণা" | Daily gangadhoni
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

কে বাসার আরফিন এর কলামঃ “বিজ্ঞান ও গবেষণা”

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৪৮৮ Time View

বিজ্ঞান মূলত, প্রসেস। যুগের প্রভাবে বিজ্ঞানের প্রসার হয়েছে। নিত্য-নতুন গবেষণার ফলে বিজ্ঞান সমৃদ্ধ হয়েছে।

বিজ্ঞান ও গবেষণাঃ
বিজ্ঞান মানুষের জ্ঞানচর্চার সবচেয়ে নির্ভরযোগ্য ও প্রগতিশীল মাধ্যম। সৃষ্টিকর্তার এই সৃষ্ঠ জগৎকে, বোঝার এবং তার নিয়মগুলো আবিষ্কার করার জন্য বিজ্ঞান যুগে যুগে মানবসভ্যতাকে আলোকিত করেছে। আর এই বিজ্ঞানকে এগিয়ে নেওয়ার মূল ভিত্তি হলো গবেষণা-যা এই সৃষ্টি জগৎকে পর্যবেক্ষণ করা, পরীক্ষা-নিরীক্ষা করা এবং যুক্তিসঙ্গত ব্যাখ্যার মাধ্যমে নতুন তথ্য আবিষ্কারের প্রক্রিয়া।

বিজ্ঞানের ভূমিকাঃ
বিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনকে সহজতর করেছে। বিদ্যুৎ, ইন্টারনেট, মোবাইল ফোন, ওষুধ প্রতিটি আবিষ্কারের পেছনে রয়েছে নিরবচ্ছিন্ন গবেষণা ও পরীক্ষার ফলাফল। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে জটিল রোগ নিরাময় এখন আরও সহজ হয়েছে। অফিস-আদালত থেকে শুরু করে জীবনের সবক্ষেত্রেই বিজ্ঞানের ছোঁয়ায় আলোকিত জীবন পেয়েছি। এছাড়াও পরিবহন, যোগাযোগ, কৃষি, শিল্প সবখানেই বিজ্ঞানের আধুনিক ছোঁয়ায় আমরা পেয়েছি নতুনত্ব।

গবেষণার গুরুত্বঃ
গবেষণা ছাড়া বিজ্ঞান যেনো এক অচেনা রাস্তায় চলতে ‍গিয়ে পথ হারিয়ে যাওয়ার মতো। এক কথায় বলতে গেলে গবেষণা ছাড়া বিজ্ঞান এগোতে পারে না। গবেষণা এমন একটি প্রক্রিয়া যেখানে নতুন নতুন উদ্ভাবনীয় প্রশ্ন তুলে, পুরনো তত্ত্বকে চ্যালেঞ্জ করে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। গবেষণার মাধ্যমে-

• জ্ঞানের পরিধি বাড়ে।
• প্রযুক্তিগত উন্নয়ন হয়।
• সমস্যার সমাধান বের করা যায়।
• সমাজ ও মানবকল্যাণে দীর্ঘমেয়াদি পরিবর্তন আসে।

বিশেষ করে আধুনিক বিশ্বে জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট, স্বাস্থ্যঝুঁকি সহ অনেক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলার একমাত্র পথ হলো বৈজ্ঞানিক গবেষণা।

বিজ্ঞানীর ভূমিকা ও নৈতিকতাঃ
একজন বিজ্ঞানীর দায়িত্ব শুধু জ্ঞান অর্জন নয়, সমাজের প্রতি তার নৈতিক দায়িত্বও রয়েছে। সঠিক তথ্য প্রদান, স্বচ্ছতা বজায় রাখা এবং মানবকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এগুলো বৈজ্ঞানিক গবেষণার মৌলিক নীতি। বিজ্ঞান ভুল তথ্য, কুসংস্কার ও অনুমানের বিরুদ্ধে দাঁড়ায় এবং প্রমাণভিত্তিক জ্ঞানকে সামনে আনে। গবেষণা এবং উন্নয়নের মাধ্যমে নতুন পণ্য বা নতুন প্রযুক্তিগত উদ্ভাবন করা। মানব জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য মৌলিক গবেষণা করা।

উন্নয়ন ও ভবিষ্যৎঃ
বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ছে, তবে এই অগ্রগতি আরও উন্নত করতে প্রয়োজন পর্যাপ্ত গবেষণার সুযোগ, আধুনিক ল্যাব, অভিজ্ঞ গবেষক এবং আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রতিযোগিতা। আগামির পৃথিবী হবে প্রযুক্তিনির্ভর, তাই বিজ্ঞান ও গবেষণায় দক্ষতা অর্জনই জাতির উন্নয়নের প্রধান পথ।

উপসংহারঃ
বিজ্ঞান ও গবেষণা মানবসভ্যতার এগিয়ে চলার মূল চালিকা শক্তি। নতুন জ্ঞান সৃষ্টি, উন্নত প্রযুক্তি উদ্ভাবন, সমাজের জটিল সমস্যার সমাধান সবকিছুর মূল কেন্দ্রেই আছে গবেষণা। তাই একটি উন্নত, আধুনিক ও মানবিক সমাজ গঠনের জন্য বিজ্ঞান ও গবেষণার প্রসার অপরিহার্য।

লেখকঃ কে বাসার আরফিন (লেখক, গবেষক ও সংগঠক)

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com