1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
সাভার বিএনপি'র লিফলেট বিতরণ কর্মসূচি | Daily gangadhoni
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

সাভার বিএনপি’র লিফলেট বিতরণ কর্মসূচি

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২২০ Time View

সাভারে বিএনপি প্রার্থী সালাউদ্দিন বাবুর পক্ষে লিফলেট বিতরণ করলেন ছোট ভাই বিকাশ।

মোঃ শান্ত খান; সাভার (ঢাকা) বিশেষ প্রতিনিধিঃ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ কে সামনে রেখে ঢাকা–১৯ (সাভার ও আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর পক্ষে লিফলেট বিতরণ করেছেন তাঁর ছোট ভাই দেওয়ান মহিউদ্দিন বিকাশ।

আজ শনিবার (২২ নভেম্বর) বিকালে থেকে বাজার রোড ও নামা বাজার এলাকার বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে বিকাশ ব্যবসায়ীদের হাতে হাতে লিফলেট তুলে দেন। এ সময় তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে সমর্থন চেয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।

লিফলেট বিতরণের সময় দেওয়ান মহিউদ্দিন বিকাশ বলেন, আমার বড় ভাই ডা. সালাউদ্দিন বাবু দীর্ঘদিন ধরে মানুষের পাশে আছেন। এলাকার উন্নয়ন, শিক্ষা ও সাধারণ মানুষের সমস্যার সমাধানে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন। তাই জনগণ যদি তাঁকে সুযোগ দেন, তিনি আরও দায়িত্ব নিয়ে সাভারের উন্নয়নে কাজ করতে পারবেন।

তিনি  বলেন, আমরা কারও বিরুদ্ধে নয়, আমরা মানুষের অধিকার, গণতন্ত্র এবং এলাকার উন্নয়নের পক্ষে। আমি সকল ব্যবসায়ী ও এলাকাবাসীর কাছে অনুরোধ করছি— আপনারা নিজেদের বিবেচনায় সঠিক প্রার্থী নির্বাচন করে ভোট দিন।

লিফলেট বিতরণকালে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে সৌজন্যবিনিময় করেন বিকাশ। নির্বাচনী মাঠে ধীরে ধীরে প্রচারণার উত্তাপ বাড়ায় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com