1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
যশোরের পাঁচটি আসনে একক প্রচারে বিএনপি, মনিরামপুর জুড়ে অসন্তোষ | Daily gangadhoni
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রংপুরের ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফের পীর সাহেব রুহুল মাহমুদ ওজায়ের এর ইন্তেকালে শাওনের গভীর শোক প্রকাশ। বিশ্ব নদী দিবসে বগুড়ায় তীরের মানববন্ধন কে বাসার আরফিন এর কলাম আগে প্রয়োজন আমাদের নিরাপত্তা জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমান’র ঐতিহাসিক ভাষণের পূর্ণ বিবরণ আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো

যশোরের পাঁচটি আসনে একক প্রচারে বিএনপি, মনিরামপুর জুড়ে অসন্তোষ

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২৭৪ Time View

‎দুই নেতার দৃষ্টি আকর্ষণঃ
‎৫ টি আসনে একক প্রচারে মুখরিত বিএনপি, একমাত্র অসন্তোষে মণিরামপুর !
‎
‎এস এম মামুন; মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ

দীর্ঘ দেড় যুগ পর দেশব্যাপী চলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড়। বিগত ফ্যাসিস্ট সরকারের কয়েকটি প্রশ্নবিদ্ধ নিশি রাতের ভোট কর্তনের নির্বাচনের পর সাধারণ জনগণ ইসির দিকে মুখিয়ে আছে ভোটাধিকার প্রয়োগে। একমাত্র রাজনৈতিক দল ক্ষমতাচ্যুত আ’লীগ ছাড়া সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে আবারও ভোটার থেকে নেতা পর্যন্ত বইছে নির্বাচনী হাওয়া। সারাদেশের ন্যায় বৃহত্তর যশোরের সংসদীয় ৬টি আসনে দেশের ১ম সারির রাজনৈতিক দল বিএনপি ৫ টিতে দলীয় প্রার্থীকে কাঙ্ক্ষিত প্রতীক ধানের শীষের টিকিট দিলও একমাত্র সংসদীয় আসন যশোর ৫ (মণিরামপুর) আসনে প্রতীকের প্রচারনায় এগিয়ে থেকেউ নেতাকর্মীদের মাঝে একাধিক প্রার্থীর মনোনয়ন দৌড়ে দেখা দিয়েছে অসন্তোষ। তবে অনুসন্ধান বলছে, বিএনপির হাইকমান্ডের হোল্ড রাখা যশোর-৫(মণিরামপুর) আসনে জোট জটিলতায় সংসদীয় এ আসনে শরীকদল ছাড়াও বিএনপির প্রতীকের প্রচারনায় প্রায় হাফ ডর্জন মনোনয়ন প্রত্যাশীদের মধ্য হেভিওয়েট দুই নেতার সমর্থকদের আলাদা আলাদা শো ডাউনে ভোটের আমেজ বিরাজ করছে উপজেলা ব্যাপী। বাস্তবচিত্রে বিএনপির দলীয় মনোনয়ন দৌড়ে প্রতিদিনই সকাল-সন্ধ্যা ইউনিয়ন পর্যায়ে কর্মী সমর্থকদের বহর নিয়ে ধানের শীষের লিফলেট বিতরণ, মোটরসাইকেল শোভাযাত্রা, মিছিল, গন-সংযোগ, পথসভা সহ বিভিন্ন ভাবে ভোট দাবীর পাশাপাশি কেন্দ্রীয় হোল্ড রাখা এ আসন হতে বিএনপির দলীয় প্রতীকের টিকিট প্রদানে জোটের জটিলতার অবসানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সুদৃষ্টি কামনা করে চলেছেন এ সমস্ত দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে বিএনপির দলীয় মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকার প্রতিযোগিতায় প্রার্থীদের গুনবিচারে সভা/সমাবেশের পরিসর বাড়িয়ে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইতিবাচক নেতিবাচক মন্তব্য উপস্থাপনে সংসদীয় আসনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির হোল্ড প্রক্রিয়ায় জোট বরাদ্দের ঘোষণার পর হতে চলতি এ প্রতিবেদন প্রস্তুতের জরিপ বলছে,মণিরামপুর উপজেলা বিএনপির সমার্থিত শতকরা ৮৫% দলীয় মনোনয়ন প্রত্যাশী,কর্মী-সমার্থক ও সাধারন কর্মীরা পর্যন্ত একমত প্রকশ করেছ যে,বিএনপির দলীয় স্বার্থে এবং বিগত দিনের রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সংসদীয় আসন যশোর-৫ (মণিরামপুর) বিএনপির কেন্দ্রীয় সিগন্যালে দলীয় প্রতীক শরীকদল না বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের যে কোন একজনকেই দেওয়া হোক।এক কথায় শরীক, না দলীয় প্রতীকের টিকিট বিএনপির দলীয় প্রার্থীকেই দেওয়া হোক।
‎তথ্যমতে, ৬টি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী যশোর-১ মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ সাবিরা নাজমুল মুন্নি,যশোর-৩ অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ টি এস আইয়ুব, যশোর-৬ কাজী রওনক-উল ইসলাম শ্রাবনের নাম ঘোষনার মাঝে যশোর-৫ (মণিরামপুর) আসনে জোট বরাদ্দের জন্য সংরক্ষিত থাকার ইঙ্গিত দেওয়ার পর হতে উপজেলা ব্যাপী দেখা দিয়েছে নানা আলোচনা সমালোচনার ঝড়। সাধারণ কর্মী হতে ভোটার,ভোটার হতে প্রার্থী পর্যন্ত আছে বিএনপির প্রার্থী ঘোষনার নানান সব জল্পনা-কল্পনায়।
‎সংসদীয় এ আসনে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মনোনীত প্রার্থী নির্ধারণ না করলেও ভোটের আগেই শুরু হয়েছে আরেক ভোট যুদ্ধ। বিএনপির জোটের শরীকদলের একক প্রার্থী করে চলেছেন জনসংযোগ। অপরদিকে যশোর ৫ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে প্রায় হাফ ডর্জন নেতা কেন্দ্রীয় কমিটির মার্কে আসতে করে চলেছেন প্রচারনা। একই দলের একাধিক প্রার্থী মনোনয়নের দাবিদার হওয়ায় বিগত দিনের মণিরামপুরে দলীয় কোন্দলের বিষয়ে ভাবিয়ে তুলেছে প্রতীক প্রত্যাশীদের নেতাকর্মীদের।
‎একদিকে একই প্রতীকে জোট বরাদ্দের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রীর ছেলে মাওলানা রশীদ বিন ওয়াক্কাস ভোটারদের দিয়ে চলেছে বিভিন্ন আশা।
‎তবে বিএনপির দলীয় মনোনয়নের দাবিদার হিসাবে যে সমস্ত প্রার্থী প্রচার প্রচারনায় মাঠে আছে তাদের মধ্য কেন্দ্রীয় সূত্র ও চলতি এ জরিপে এগিয়ে আছে যথাক্রমে মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন,মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, সেচ্চাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি, প্রয়াত নেতা মরহুম মোঃ মুছার ছেলে ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহিন হোসেন।
‎রীতিমতো এ সমস্ত নেতা-সমার্থকদের নির্বাচনী প্রচারনায় আলাদা আলাদা প্রগ্রাম করাতে কর্মীসমর্থকদের যুক্তিতর্কে সোস্যাল মিডিয়ায় মণিরামপুর উপজেলা বিএনপির কার্যক্রমকে নেতিবাচক বলে মন্তব্য করেছেন সচেতন মহল।প্রার্থীদের অনুসারিদের মতপ্রকাশে দন্দের পাশপাশি প্রকাশ করতে দেখা গেছে আক্ষেপ ও অনুশোচনা। সম্প্রতি উপজেলা বিএনপির একাধিক ত্যাগী নেতাকর্মীদের ভেরিফায়েড ফেইসবুক আইডি হতে মণিরামপুরে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও দীর্ঘ সময়ে কার্যালয় খুলে সাংগঠনিক কার্যক্রম সচল রাখা এবং কর্মীদের আশ্রয়স্থল হিসাবে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন’কে যোগ্য প্রার্থী দবি করে শেয়ার করতে দেখা গেছে যে,”১৭ বছর যে নেতা মণিরামপুর বিএনপিকে আগলে রেখেছে তাকে দলীয় মনোনয়ন না দিলে রাজপথের ত্যাগী নেতাকে বঞ্চিত করা হবে” যশোর-৫ আসনে বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন’কে মনোনয়ন দেওয়া হোক। আবার কয়েকজন মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা পোস্ট শেয়ারে উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর ছবি সহকারে লিখেছেন যে” আপনাদের বিভেদ মুছে দলীয় প্রার্থী নির্বাচনে সকলকে একত্রিত করুন।পুরো উপজেলা বাসী আপনাদের দিকে তাকিয়ে। আরও লেখা আছে, আমরা কর্মীরা আর কতো আপনাদের ব্যাবহারের পাত্র হবো! দয়া করে আমাদের আর ব্যবহার করবেন না। দলীয় স্বার্থে উপজেলা বিএনপিকে একত্রিত করে আসন্ন ত্রয়োদশ সংসদীয় যশোর ৫ আসনে যে কোন একজনকে দলীয় একক প্রার্থীর পক্ষে ধানের শীষের প্রচার প্রচারনায় কর্মীদের নিয়ে কেন্দ্রীয় কমিটির ঘোষনায় মণিরামপুর আসনটি পুনঃ বিবেচনায় জোটের শরীক নই দলীয় প্রতীকের পাশে বিএনপির দলীয় প্রার্থীকে মূল্যায়ন দিয়ে উপজেলা বিএনপির কার্যক্রমকে আরো গতিশীল করতে আহবান জানিয়েছেন তৃনমূল পর্যায় হতে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
‎সূত্র বলছে, আশার বানী হচ্ছে আসন্ন এ নির্বাচনকে ঘিরে বিএনপির কর্মী সমার্থকদের মধ্য তর্ক-বিতর্ক সৃষ্টি হলেও এখনো পর্যন্ত নির্বাচন কেন্দ্র করে এখনো পর্যন্ত কোন ধরনের বিশৃঙ্খলা বা অপৃতীকর কোন ঘঠনার খবর পাওয়া যায়নি।
‎এ ব্যাপারে জোট শরীকের একক মনোনয়ন প্রত্যাশী মাওলানা রশীদ বিন ওয়াক্কাস শতভাগ আস্থা রেখে মনোনয়নের দাবি করেছেন।
‎তবে সংসদীয় আসন যশোর ৫ মণিরামপুর আসনের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি এ্যাড: শহীদ মোঃ ইকবাল হোসেন ও মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু দু’জনেই অভিব্যাক্তি প্রকাশে একই কথা বলেছেন যে, দল যদি তাদের মনোনয়ন দেয় তাহলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বিজয়ের প্রতীক ধানের শীষের জয় মণিরামপুর আসনে হবে ইনশাআল্লাহ। তবে দল যে কাউকে মনোনীত করে ধানের শীষ প্রতীক প্রদান করে সেক্ষেত্রে দলীয় স্বার্থে উপজেলা বিএনপি তার হয়েই নির্বাচনী মাঠ দখলে থেকে কাঙ্খিত জয় নিশ্চিত করবে।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com