
জাবিতে জাতীয়তাবাদী ফোরামের দোয়া মাহফিল—খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা।
মোঃ শাকিল হোসাইন; জাবি (বিশ্বিবদ্যালয়) প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের উদ্যোগে রবিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী।
এ ছাড়া শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দীন, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. ছালেহ আহাম্মদ খান, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতুসহ বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং মুসল্লিগণ দোয়া মাহফিলে অংশ নেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “বেগম খালেদা জিয়া দেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাঁর শারীরিক সুস্থতা এখন দেশের মানুষের আন্তরিক আকাঙ্ক্ষা।” তারা আশা প্রকাশ করেন, দ্রুত আরোগ্য লাভ করে তিনি আবারও দেশের গণতান্ত্রিক রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।
আয়োজক ফোরামের নেতারা জানান, দেশজুড়ে মানুষের উদ্বেগের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারও তাঁর সুস্থতা কামনায় একত্রিত হয়েছে। তাঁরা সকলকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আরও দোয়া ও প্রার্থনায় অংশ নিতে আহ্বান জানান।
মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
![]()
Leave a Reply