1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
জামালগঞ্জে হাতপাখার প্রার্থী ডা. রফিকুলের গণসংযোগ | Daily gangadhoni
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

জামালগঞ্জে হাতপাখার প্রার্থী ডা. রফিকুলের গণসংযোগ

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৪ Time View

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জে ভোটের হাওয়া: হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. রফিকুলের গণসংযোগ।

মো. শাহীন আলম; হাওর অঞ্চল (সুনামগঞ্জ) আঞ্চলিক প্রতিনিধিঃ

সুনামগঞ্জ–১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী জামালগঞ্জ উপজেলায় গণসংযোগ ও পথসভা করেছেন।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য-উদ্দেশ্য ও আদর্শ তুলে ধরেন এবং দুর্নীতিমুক্ত, ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুদ্দীন, নির্বাহী সদস্য এম সালমান আহমদ সুজন, জামালগঞ্জ উপজেলা সভাপতি মুফতী তাওহীদুল ইসলাম, সেক্রেটারি হাফেজ কামাল উদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মুহাম্মদ শওকত আলী, হযরত আলী ইকবাল হোসেন, মাওলানা আজিজুর রহমান, মুফতী জুবায়ের আলম, মাওলানা আব্দুল কুদ্দুস, আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

 

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com