1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. daily.gangadhoni@gmail.com : gangadhoni :
জাবিতে আইএইজি'র ১৫ তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন | Daily gangadhoni
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণ মডেল জিহাদ জীমে কাকে নিয়ে যাচ্ছেন, নেটিজেনদের আগ্রহ সাভারের বলিয়ারপুর স্ট্যান্ডে উদ্ভোধন হলো রিজিক অর্গানিক ঐতিহ্যবাহী পাকুড়িয়া শরীফে মাদক বিরোধী আন্তঃ রংপুর বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত আবেদনময়ী লুকে চিত্রনায়িকা ভাবনা সাভারে নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিশোর গ্যাং সদস্যদের পটকা ও আতশবাজি ফোটানো বিশম্ভরপুরে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনিক অভিযান নিজ এলাকায় গিয়ে খেঁজুর রসের আড্ডায় এনসিপি নেতা আব্দুল মুনঈম দেওয়ানগঞ্জে যুবদলের যুব সমাবেশ সাভারে তরুণী উত্যক্ত করার প্রতিবাদে দোকান ভাঙচুর ও প্রাণনাশের হুমকি সোহেল হোসনাইন কায়কোবাদের বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

জাবিতে আইএইজি’র ১৫ তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন

পূজা চক্রবর্তী, বার্তা সম্পাদক
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ Time View

জাবিতে আইএইজি’র ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন: ভূতত্ত্ব গবেষণায় নতুন দিগন্ত।

মো: শাকিল হোসাইন; জাবি (বিশ্বিবদ্যালয়) প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর ইঞ্জিনিয়ারিং জিওলজি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট (International Association for Engineering Geology and the Environment – IAEG)–এর ১৫তম এশিয়ান আঞ্চলিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। আইএইজি বাংলাদেশ ন্যাশনাল গ্রুপ এবং নেপাল সোসাইটি অব ইঞ্জিনিয়ারিং জিওলজি (NSEG)–এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আঞ্চলিক সম্মেলনে দুই দেশের শীর্ষ ভূতত্ত্ব বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

দিনব্যাপী সম্মেলনটি মঙ্গলবার সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উদ্বোধন হয় এবং বিকাল ৪টা ৪৫ মিনিটে দুটি বৈজ্ঞানিক সেশন শেষে সমাপ্ত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম এবং আইএইজি বাংলাদেশ ন্যাশনাল গ্রুপের সভাপতি ড. এ. টি. এম. শাখাওয়াত হোসাইনসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।

সম্মেলনে কাঠামোগত ভূতত্ত্ব, সক্রিয় টেকটোনিক্স, ভূমিকম্প ভূতত্ত্বসহ সমসাময়িক গবেষণা উপস্থাপন করেন জাবির ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাখাওয়াত হোসেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক মুকিত আজমাইন শাহরিয়ারসহ অন্যান্য বিশেষজ্ঞগণ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “নেপাল ও বাংলাদেশের বিশেষজ্ঞদের নিয়ে এশিয়ান লেভেলের এই সম্মেলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গর্বের বিষয়। ভূবিজ্ঞান, পরিবেশ ও ঝুঁকি–এ তিন ক্ষেত্রের সমন্বিত গবেষণা একটি টেকসই ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

IAEG–এর অধীনে অনুষ্ঠিত এই সম্মেলন বাংলাদেশের ভূতাত্ত্বিক গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা আরও বিস্তৃত করার নতুন দিগন্ত তৈরি করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Loading

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © 2025
Themes By ShimantoIT.com